1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাছের কাঁটা নরম করার রেসিপি দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাছের কাঁটা একটা সমস্যা। এজন্য অনেকে মাছ খেতে চান না। বিষয়টি উল্লেখ করে মাছের কাঁটা নরম করে রান্নার রেসিপি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মাছের কাঁটা একটা সমস্যা। অনেকে মাছ খেতে চায় না। কিন্তু প্রক্রিয়াজাত করলে কিন্তু কাঁটাও নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না। এমনকি ঘরে বসেও করতে পারেন। আপনারা যদি প্রেসার কুকারে এক ঘণ্টা সেদ্ধ করেন মাছের কাঁটা নরম হয়ে যায়, মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না।’

বক্তব্যের এ পর্যায়ে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে। যাতে আপনাদের ঘরে কাঁটার সমস্যাটা না থাকে।’ আজ রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে (কাঁটা নরম করতে), কারণ সমুদ্রের মাছ। অন্যান্য মাছ আরও কম সময় হয়ে যায়। এটা হলো ঘরে। আমরা যদি এ ধরনের ইন্ডাস্ট্রি করতে পারি, প্রেসার দিয়ে মাছের কাঁটাগুলো নরম করতে পারি যেন মাছ যেমন আছে তেমন থাকবে দেখতে, সেভাবে যদি আমরা স্ট্রিমজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রফতানি করতে পারি পৃথিবীর বহু দেশ এই মাছ নেবে অথবা মাছের তৈরি বিভিন্ন পণ্য তৈরি করে রফতানি করতে পারব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com