1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাদকের টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাওন মিয়া (২৫) নামের এক নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে। এর আগে তার বাবাকে (পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য) নির্যাতনের পর হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, সোমবার (১২ জুলাই) রাতে খাতিজা বেগমকে তার ছেলে শাওন পিটিয়ে আহত করেন। পরে খাতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খাতিজা বেগম সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এএসআই) সাদেক আলীর স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফিরোজ কবীর জানান, অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই সাদেক আলীর ছেলে শাওন মিয়া একজন নেশাগ্রস্ত যুবক। তিনি প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করতেন।

তিনি আরো জানান, সোমবার রাতে সাদেক আলীর কাছে টাকা দাবি করেন শাওন। টাকা না দেওয়ায় সাদেককে মারপিট করেন শাওন। একপর্যায়ে হত্যার চেষ্টা চালালে প্রতিবেশীরা বাধা দেয়। রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত মাকে ঘুম থেকে তুলে টাকা চান। না পেয়ে লাথি মারেন।

এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে মায়ের বুকে উঠে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারতে থাকেন শাওন। এরপর বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা শুনে রাত দুইটার দিকে খাতিজাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

ওসি মাহফুজুর রহমান জানান, খাতিজার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পলাতক শাওনকে ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com