1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাদরাসায় পড়ে মেডিকেলে চান্স পেলেন খাইরুম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৮০৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খেটে-খাওয়া বাবার একমাত্র মেয়ে উম্মে খাইরুম। গ্রামের মাঠে-ঘাটে পথে-প্রান্তরেই কেটেছে শৈশব। পড়াশোনা করেছেন রাজশাহীর দুর্গাপুর ফাযিল মাদরাসায়। বিজ্ঞান বিভাগ থেকে দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন।

মাদরাসায় পড়ে ভালো কিছু করা যায় না- এমন অনেক কথা প্রচলিত রয়েছে। তবে এবার সব বাধা ভেঙে মেডিকেলে চান্স পেয়েছেন মাদরাসা পড়ুয়া খাইরুম। ২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

উম্মে খাইরুম বলেন, ছোটবেলা থেকেই শিক্ষকদের পরামর্শ অনুযায়ী পড়াশোনা করেছি। সর্বশেষ আলিম পরীক্ষায় ভালো ফলাফল করার পর অনেকে মেডিকেলে চান্স পাওয়া কঠিন হিসেবে জানান।তবে এসময় পরিবার ও শিক্ষকরা অনেক বেশি পড়ালেখার জন্য উৎসাহ দেন। সবার পরামর্শে নিয়মিত পড়াশোনা করেছি। সর্বশেষ মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আমার স্বপ্ন পূর্ণ হয়েছে।

খাইরুমের বড় ভাই আবু হানিফ বলেন, মাদরাসায় পড়াশোনা করা নিয়ে অনেকের নানা রকম কথাবার্তা রয়েছে। তবে আমি নিজেও মাদরাসায় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে আছি। সেদিক থেকে বোনকে মাদরাসায় ভর্তি করে ছিলাম। সেও দাখিল-আলিমে ভালো ফলাফল করে মেডিক্যালে চান্স পেয়েছে। প্রচলিত ধারণার বাইরে এসে সবার মুখ উজ্জ্বল করেছে।

জানতে চাইলে দুর্গাপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন বলেন, উম্মে খাইরুম খুব ছোট বেলা থেকেই মেধাবী। মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা করতেন। একাডেমিক পড়াশেনার বাইরেও বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ ছিল তার। তার মতো মেধাবী শিক্ষার্থীর অবশ্যই ভালো জায়গায় যাওয়া উচিৎ। সেদিক থেকে খাইরুম দেশের স্বনামধন্য মেডিক্যাল কলেজেই চান্স পেয়েছে, এটি শুনে অত্যন্ত খুশি হয়েছি। আমি তার ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com