1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি :  মাদারীপুর-২ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আলী আহমেদ চৌধুরী হাতপাখা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও দোয়া মাহফিল করেছেন।
বুধবার বিকেলে শহরের সার্বিক ফিলিং স্টেশনে সার্বিক পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলী আহমেদ চৌধুরী পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। সড়কে নিরাপত্তাহীনতা, শ্রমিকদের ন্যায্য অধিকার না পাওয়া এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে তারা বঞ্চিত হচ্ছেন। তিনি নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য হাতপাখার কোনো বিকল্প নেই। একটি কল্যাণমুখী, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রয়োজন। দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান বলেও উল্লেখ করেন তিনি।
শেষে উপস্থিত সবার কাছে হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান আলী আহমেদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com