1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাদারীপুর ডাসারে পিকাপ উল্টে ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধ : মাদারীপুরের ডাসারে পিকাপ উল্টে মো. নুর নবী-(২০) নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে শশীকর-ভূরঘাটা সড়কের ডাসার উপজেলার আশ্রম নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে গাড়ি চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহত ব্যবসায়ী নুর নবী বরিশালের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।
এলাকা সুত্রে জানা গেছে, সকালে গোপলগঞ্জের কোটালীপাড়া থেকে শরীয়তপুরের উদ্দেশ্য ডিম নিয়ে ওই পিকাপটি রওনা দেন। পিকাটি শশীকর-ভূরঘাটা সড়কের ডাসার উপজেলার আশ্রম নামক স্থানে আসলে নিয়ন্ত্রন হারিয়ে খালে পরে যায়। এসময় ডিম ব্যবসায়ী নুর নবী, গাড়ি চালক হিজবুল্লাহ ও হেল্পার সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী নুর নবীকে মৃত্যু ঘোষনা করেন।
আহত হেল্পার সজিব বলেন, আমরা ডিম নিয়ে যাওয়ার সময় পিকাপ উল্টে এ দূর্ঘনা ঘটে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটানার খরব পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় পিকাপ উল্টে ব্যবসায়ী নুর নবী মারা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com