1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাদারীপুর রাজৈরে অটো ভ্যান চালক আকাশ হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলায় অটো ভ্যান চালক আকাশ আকনকে হত্যার ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে নিহতের মোবাইল ফোন ও অটো ভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাজৈর থানাধীন নয়ানগর মাঝকান্দি এলাকার মোতালেব মোল্লার বাড়ির পূর্বপাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন যে নিহত যুবক আকাশ আকন (১৮), পেশায় ব্যাটারি চালিত অটো ভ্যান চালক। তিনি আগের দিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় আকাশের পিতা মোঃ আমজাদ আকন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাজৈর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল গত ১৩ আগস্ট রাতে অভিযান চালায়। এতে আসামি হায়দার শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নিহত আকাশের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পরবর্তীতে হায়দারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে অপর আসামি মোঃ আবু বক্করকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈরের হৃদয়নন্দি এলাকার এমদাদুল ফকিরের গ্যারেজ থেকে নিহত আকাশের ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রাতে ফাঁকা সড়কে টার্গেট করে অটোরিকশা ও অটো ভ্যান ছিনতাই করা তাদের মূল কাজ। প্রয়োজন হলে চালকদের হাত-পা বেঁধে কিংবা হত্যা করেও যানবাহন ছিনতাই করত। নেশার টাকা জোগাড় করার জন্যই তারা এ ধরনের অপরাধে লিপ্ত হয়েছিল।এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদ মামুন।
মাদারীপুর প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com