1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মালদ্বীপেও তীব্র ক্ষোভের মুখে গোতাবায়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আশ্রয় নিয়েছেন মালদ্বীপে। কিন্তু সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন গোতাবায়া। বুধবার রাজাপাকসে বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেন মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কানরা।

বুধবার থেকেই মালদ্বীপ বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকরা রাজাপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছেন। প্রসিডেন্টকে দেশে ফেরত পাঠানোর দাবি জানান তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে ‘অপরাধীকে জায়গা নয়, রাজাপাকসে ফেরত যাও’ স্লোগান দিচ্ছেন প্রতিবাদীরা।

গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিলেন গোতাবায়া। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। তারপর থেকে তার কোনো সন্ধান ছিল না। এমনও শোনা যায়, তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে সামরিক বিমানে দেশ ছাড়েন গোতাবায়া। সাথে ছিল তার পরিবারের পাঁচ সদস্য। ছিলেন তিনজন কর্মীও।

এদিকে মালদ্বীপের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দেশ ছেড়ে মালদ্বীপে আসেন গোতাবায়া। সেখানে একটি রিসোর্টে সপরিবারে অবস্থান করছেন তিনি। প্রাইভেট চার্টার্ড বিমানের জন্য অপেক্ষা করছেন তিনি। আজ, বৃহস্পতিবার ওই বিমানে চেপে সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে গোতাবায়ার। সূত্র : সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com