1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাশরাফির অবসর প্রসঙ্গে যা বললেন স্ত্রী সুমি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাশরাফির হাতে যেন জিয়নকাঠি। যেখানে যান সেখানেই সফলতা। প্রশ্নবিদ্ধ ফিটনেস নিয়েই খেলছেন বিপিএল। দারুণ পারফর্ম করেছেন। সেই সঙ্গে দলকে ইতোমধ্যে ফাইনালে তুলেছেন।

মাশরাফির এই সফলতায় খুশি স্ত্রী সুমনা হক সুমি। মাশরাফিকে সবচেয়ে বড় অনুপ্রেরণা দেওয়া এই নারীর চোখে মাশরাফি শুধু ম্যাজিশিয়ান নন একজন ফাইটারও বটে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট-রংপুর ম্যাচ শেষে গনামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুমনা হক সুমি বলেন, ‘খেলার ক্ষেত্রে ভালো-খারাপ সময় সবসময় আসবে। পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় মাশরাফিকে সাপোর্ট দিয়ে আসছি। তবে খারাপ সময়ে ভেঙে পড়া যাবে না। মনেবল দৃঢ রাখতে হবে। ওর পাশে আছি আমরা, সবসময় থাকবো।’

মাশরাফি এভাবে চোট নিয়ে আর কদিন খেলে যাবেন? এমন প্রশ্নে সুমনা হক সুমি জানান, মাশরাফি কদিন খেলবে এটা একান্তই তার সিদ্ধান্ত। সে যেই কয়দিন খেলা উপভোগ করে, তাকে খেলতে দিন। আমাদের সবার মনে হয় এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। তার সিদ্ধান্ত তাকেই নিতে দেয়া উচিত।

মঙ্গলবার রংপুরে বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাশরাফির বুদ্ধিদীপ্ত নেতৃত্বে সিলেটের জয় ১৯ রানে। আগামী ১৬ ফেব্রুয়ারি মেগা ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে মাশরাফির দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com