1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মায়ের আসনে এমপি হলেন লাবু চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা থেকে মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিজয়ী প্রার্থী হলেন-শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

জানা গেছে, লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

উল্লেখ্য, আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কষ্ণপুর) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। তবে মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ ভাটারের মধ্যে মোট ৮৩ হাজার ৬৯০ ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com