1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মিন্নির দাঁত নষ্ট হয়ে গেছে, পারছেন না খেতে-ঘুমাতে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সন্ধ্যায় তার বাবা মোজাম্মেল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তার মেয়ের ৪-৫টি দাঁত নষ্ট হয়ে গেছে। ইনফেকশন হয়ে গলা-মুখে ঘা হয়ে গেছে। কিছু খেতে পারে না, ঘুমাতে পারে না। কনডেম সেলে থাকা আর কবরে থাকা সমান। সবসময় অসুস্থ থাকে। তাই খুবই দুর্বল হয়ে গেছে।

মিন্নির বাবা জানান, দীর্ঘদিন কাশিমপুর কারাগারে অসুস্থ মিন্নিকে চিকিৎসা দিয়ে আসছে কারা কর্তৃপক্ষ। তবে সে চিকিৎসা পর্যাপ্ত নয়। প্রধান বিচারপতির কাছে উন্নত চিকিৎসার আবেদন করেও এখন পর্যন্ত উন্নত চিকিৎসার নির্দেশ পাননি তারা।

মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নির মুক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি। এদিকে মিন্নিকে এক বছরেরও বেশি সময় দেখতে না পেরে কষ্ট নিয়ে তার মাও অসুস্থ হয়ে পড়েছেন।

মিন্নির মা জিনাত জাহান মনি বলেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন পার করেছি। করোনার জন্য এক বছরের মধ্যে মিন্নির সঙ্গে দেখাও করতে পারিনি। তবে মাঝেমধ্যে ফোনে কথা হয়।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে আয়শা সিদ্দিকা মিন্নির স্বামী শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে মিন্নির প্রাক্তন স্বামী নয়ন বন্ড ও তার বাহিনী।

চাঞ্চল্যকর সে মামলায় গত বছরের ৩০ সেপ্টেম্বর ২৪ জন আসামির মধ্যপ্রাপ্ত বয়স্ক ১০ আসামির মধ্যে স্ত্রী মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন বরগুনার দায়রা জজ আছাদুজ্জামান। এরপর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানেই রয়েছেন মিন্নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com