1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মিয়ানমার জান্তাপ্রধানকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদনকে স্বাগত বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়ন চালানো এবং তাদের একটি বড় অংশকে বাস্তুচ্যুত করায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান জেনারেল মিন অংশ হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষ কৌঁসুলি করিম আসাদ আহমেদ খান এ আবেদন জমা দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসির এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বক্তব্যে করিম খান বলেন, ২০২২ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সরেজমিনে পরিদর্শনের পাশপাশি সেখানে বসবাসরত রোহিঙ্গা কমিউনিটির বেশ কয়েক জন নেতা এবং বাংলাদেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর নেদারল্যান্ডসে ফিরে আইসিসির দপ্তরে সফরের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন এবং মিয়ানমারের জান্তাপ্রধানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন জমা দেন।

“গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমার দপ্তর থেকে যে আবেদন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ২০১৬-’১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে যত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এবং যেসব রোহিঙ্গাকে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালাতে বাধ্য করা হয়েছিল— প্রতিটি ক্ষেত্রে মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লেইংয়ে সংশ্লিষ্টতা রয়েছে। সে সময় জেনারেল হ্লেইং সেনাপ্রধান ছিলেন এবং মূলত তার নির্দেশেই ঘটেছে এসব অপরাধ”, নিজ বক্তব্যে বলেন করিম খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com