1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মিরপুর টেস্টের দল ঘোষণা, সুসংবাদ পেল ভক্তরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সেই সঙ্গে টেস্ট দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখও। আগে থেকে ১৮ জনসহ মিরপুরের জন্য ২০ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ দল।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি। ফিট হননি প্রথম টেস্টের আগেও। কাল আরেকটি স্ক্যান করার পর তাকে ফিট ঘোষণা করা হয়েছে। শেষ টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দলে ছিলেন না তাসকিন আহমেদ। তিনিও ফিরেছেন সুস্থ হয়ে। চটগ্রাম থেকে দল থেকে বাদ যাননি কেউ। সব মিলে বাংলাদেশ দল এখন ২০ জনের।

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, নাঈম শেখ, ইয়াসির আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com