1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মেসির গোলই চ্যাম্পিয়ন্স লিগে সেরার পুরস্কার পেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। নতুন ক্লাবে শুরুতে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। এমনকি প্রথম গোলের জন্য অপেক্ষাও করতে হয়েছে কয়েক ম্যাচ।

গত সেপ্টেম্বরের ২৯ তারিখ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে নিজের পিএসজি খাতা খোলেন মেসি। সেই গোলটিই এবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপ পর্বের সেরা গোলের পুরস্কার।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক উয়েফা। গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর দশটি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল তারা। শুক্রবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত ছিল ভোট দেওয়ার সময়।

চার দিনে প্রায় ২ লাখ ভোট পড়েছে এই দশ গোলের বিপরীতে। যেখানে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পেয়ে সেরা গোল নির্বাচিত হয়েছে ম্যান সিটির বিপক্ষে করা মেসির গোলটি। নিজেদের ঘরের মাঠে ম্যাচের ৭৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দৃষ্টিনন্দন এক গোলই করেছিলেন আর্জেন্টাইন জাদুকর।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পেয়েছেন গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে পোর্তোর বিপক্ষে করা লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার গোল। আর ১৩ শতাংশ ভোটে তৃতীয় হয়েছে রবার্ট লেওয়ানডস্কি করা বাই সাইকেল কিকের গোল। যা তিনি করেছিলেন ডায়নামো কিয়েভের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com