1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মেসি থাকছেন না, বার্সেলোনার আনুষ্ঠানিক ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

লিওনেল মেসি ফিরেছিলেন বার্সেলোনায়, শোনা যাচ্ছিল নতুন চুক্তির খবরও। কিন্তু হঠাৎ যেন ঘণ্টা দুয়েকের একটা ঝড় বয়ে গেল কাতালুনিয়ার ওপর। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, ক্লাবের অর্থনৈতিক অবস্থা মেসিকে বার্সায় থাকতে দেয়নি আর। অথচ অর্ধেক বেতন কমিয়ে নতুন চুক্তি নিয়ে আরও সপ্তাহ তিনেক আগেই সম্মত হয়ে গিয়েছিলেন মেসি ও বার্সা।

মেসির কাতালান ক্লাবটি ছাড়ার বিষয়টা সর্বপ্রথম জানিয়েছিল স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। আর তাতে সায় মিলেছে ইএসপিএন এস্পানা আর রেডিও কাতালুনিয়ারও।

মার্কা বলেছিল, ‌‘মেসির নতুন চুক্তির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব। সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এ কারণে ভবিষ্যতে সুপার লিগের মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।’

এবার ক্লাবের পক্ষ থেকে চলে এসেছে আনুষ্ঠানিক বিবৃতিও। তাতে বলে দেওয়া হয়েছে, ‘মেসিকে আর রাখতে পারছে না ক্লাবটি।’

তারা লিখেছে, ‘ক্লাব ও মেসির চুক্তি স্বাক্ষরের পরিষ্কার চেষ্টা থাকা স্বত্ত্বেও এটি সম্ভব হয়নি। কারণ লা লিগার অর্থনৈতিক কাঠামোর নিয়মের বাধ্যবাধকতা। এর পরিপ্রেক্ষিতে মেসি বার্সায় থাকছে না। দুই পক্ষই এ নিয়ে আফসোস করছে যে ক্লাব খেলোয়াড়ের ইচ্ছে পূরণ করতে পারেনি।’

মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্সা লিখেছে, ‘বার্সেলোনা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে এমন খেলোয়াড়ের প্রতি, যিনি ক্লাবের অগ্রগতিতে অবদান রেখেছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য তাকে শুভ কামনা জানাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com