1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য সড়কে শৃঙ্খলা নষ্ট হচ্ছে: কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিজবিডি ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।

বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটছে, তারমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। এরপর আছে ইজিবাইক। তারা বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।

ভোটের রাজনীতিতে যারা করেন তাদের সায়ে দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে কাদের বলেন, ইজিবাইক হাইওয়েতে চলে, এটিকে অনেকে সমর্থন করেন। অথবা পেছন থেকে মদদ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com