1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মৌলভীবাজারের জুড়ীতে এক যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার: জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে প্রতিবেশী তানভীরের হামলায় আরমান নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২ ঘটিকায় ঘটনাটি ঘটেছে। উপজেলার গরেরগাঁও গ্রামের সৌদিআরব প্রবাসী সুমন আহমেদের ছেলে ঈদুল হাসান আরমান (২২) কে তার বসত ঘরের সম্মুখে এসে তানভীর আহমদ ডাকাডাকি করেন। একপর্যায়ে আরমান ঘুম থেকে উঠে ঘরথেকে বাহিরে আসেন। এতে তানভীর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে আঘাত করেন। ওই সময় আরমানের খালু রফিক মিয়া বাড়ীতে যাচ্ছিলেন ঘটনাস্থলে ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।ছুরিকাঘাতে আহত রফিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তানভীর, তুহিন, ইয়াজ মিয়া, তাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তাকে হত্যা করা হলো, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com