1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মৌলভীবাজারে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত শুক্রবার (১/ডিসেম্বর) সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার পরবর্তীতে র‌্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে জীবন-যাপনও এইডস থেকে রক্ষা পাওয়ার উপায়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুলিশ, নার্সিং মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, এনজিও- বন্ধু, এসএসকে, সূর্যেরহাসি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা। আলোচনা সভায় সমাজের সকলের সচেতনতা, অংশগ্রহণের গুরুত্বের প্রতি জোর দেয়া হয়। দীর্ঘদিন শারীরিক দুর্বলতা, জর, সর্দি, কাশি, ডায়রিয়ার লক্ষণ থাকলে HIV screening এর আওতায় আসতে হবে। অনিরাপদ রক্ত সঞ্চালন, সিরিঞ্জ ইনজেকশন ব্যবহার, অনিরাপদ যৌন কার্যক্রম কে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়। সমাজের সকল স্তরের জনগণ সচেতন হলেই নিয়ন্ত্রিত হবে এইডস। এইডস এর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে screening test সরকারি হাসপাতালে বিনামূল্যে করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com