1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মৌলভীবাজারে সাংবাদিকের নি:শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : স্কয়ার গ্রুপের লীজকৃত শাহবাজ পুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করার ফলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্বে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মশাহিদ আহমদ এর নিঃশ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। (১৬/ মার্চ) শনিবার বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারের কর্মরত সাংবাদিকরা। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদের সভাপতিত্বে সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন দেব রতন, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক একে অলক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম, ভুমি অধিকার পরিষদ বোবারথল এর সভাপতি নিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় সাহা, মনজু বিজয় চৌধুরী, বিকাশ দাশ, রিপন আহমদ, আব্দুল মুকিত ইমরাজ, এমদাদুল হক সুমন, জাহেদুল হক পাপ্পু, খালেদ আহমদ সামির, কিবরিয়া আহমদ, সমরুজ খান, লুৎফুর রহমান, পারভেজ মিয়া, মুকিত মিয়া, কারা নির্যাতিত সাংবাদিক মশাহিদ আহমদ এর ভাই মাওলানা আফরোজ আহমদ, জাহিদ আহমদ এবং মেয়ে মাফরুজা সুলতানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার নামে দায়ের করা মিত্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। তা না হলে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যাবে। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লেখার সুযোগ থাকবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com