1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ময়মনসিংহ মেডিকেলে আরো ১৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে আরো ৭ জনসহ মোট ১৭ জন মারা গেছেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর নিতু আক্তার (২৫), ঈশ্বরগঞ্জের সোহরাব উদ্দিন (৭২), আছিয়া বেগম (৭৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), নেত্রকোনা সদর উপজেলার মমতা বেগম (৫৫), কবির মিয়া (৩৩), শেরপুর নালিতাবাড়ির আফরোজা বেগম (৪০), নকলার খাদিজা বেগম (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের গোলাম আযম (৫০) ও গাজীপুর শ্রীপুরের রতন মিয়া (৪৭)।

অন্যদিকে উপসর্গে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রেনু বালা (৫৫), দীনেশ চন্দ্র দাস (৮০), রুস্তম আলী (৭৩), নান্দাইলের মাওলানা আবু সাঈদ (৭৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫), শেরপুর শ্রীবর্দির সাজেদা বেগম (৫০) ও গাজিপুর শ্রীপুরের সাথিয়া (৪৫)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com