1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যাদের জমি রক্ষা করেছি তারাও পাশে দাঁড়ায়নি: তৈমুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি যখন প্রচারণায় যাই তখন প্রকাশ্যে বলেছে, টাকা দেন ভোট দেবো। মানুষের মধ্যে টাকা দিয়ে ভোট বিক্রির প্রবনতা শুরু হয়ে গেছে। আমি যাদের জমি রক্ষা করেছি তারাও আমার পাশে দাঁড়ায়নি।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবার নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন এই প্রার্থী।

তৈমুর আলম খন্দকার বলেন, যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখানো হয়েছে, এত ভোটার আমি ভোটকেন্দ্রে দেখিনি। মানুষ বলাবলি করছে সিল আগের রাতেই মারা হয়েছে। একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন থেকেই গেলো।

তিনি বলেন, আমাদের প্রজন্ম-রাজনীতি দূষিত হয়ে গেছে। আমাদের প্রজন্ম বা পরবর্তীতে প্রজন্মের দ্বারা সম্ভব হবে না সুষ্ঠু রাজনীতির মধ্যে চলে আসা। যদি আমরা নিজেরা সংশোধন না হই।

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, প্রশাসন ক্ষমতার বাইরে যেতে চায় না। এজন্য ব্যারিস্টার নাজমুল হুদা তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়েছিলেন। আমি মনে করি, এই নির্বাচন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। কেমন নির্বাচনে হয়েছে, সেটা দেশবাসী দেখেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com