1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টদের ওপর হামলার হুমকি ইরানের, নিরাপদে সরে যেতে সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কাজ করা কোম্পানিগুলো ‘লক্ষ্য নির্ধারণ ও নজরদারি কার্যক্রমে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে এসব প্রতিষ্ঠানকে এখন থেকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, আগামী ১ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টা থেকে অন্তত ১৫টিরও বেশি কোম্পানির ওপর হামলা চালানো হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে Google, Meta, Apple, Tesla এবং Boeing-এর মতো বড় বড় প্রতিষ্ঠান।
এ পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কোম্পানির কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি।
বিশ্লেষকরা বলছেন, এই হুমকি বাস্তবায়িত হলে তা বৈশ্বিক প্রযুক্তি খাত ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com