1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা একটু বেশিই খারাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করছি। এ জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ।

বিএনপিকে জালিয়াত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, গত বছর ২৮ অক্টোবর তারা (বিএনপি) জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিল। তারও আগে বিএনপি কংগ্রেসম্যানদের সই জাল করেছিল। আসলে দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মাঝেমধ্যে দেখি জি এম কাদেরের মাথাও খারাপ হয়ে যায়।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরে ও দেন দরবার করে নির্বাচন বন্ধ করতে পারেনি বিএনপি। নির্বাচন হয়েছে, ৪২ শতাংশ মানুষ ভোটও দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন চমৎকার না হলে বিশ্বের ৮০টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানাতেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। সর্বশেষ দুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন। এ জন্য বিএনপির মাথা খারাপ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে ও মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি জাতিকে দেখানো ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com