1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন : নবীন নৌ কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

তিনি আরো বলেন, ‘সততা, নেতৃত্ব ও আত্মউৎসর্গের গুণে বলীয়ান হয়ে, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে সব সময়ই প্রস্তুত থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে (বিএনএ) বাংলাদেশ নৌবাহিনীর ‘মিডশিপমেন্ট ২০২০ আলফা ব্যাচ’ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি ২০২২ ব্রাভো ব্যাচ’-এর ক্যাডেটদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশকে একটি দুর্যোগ-প্রবণ দেশ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নৌবাহিনী সব সময়ই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যেকোনো দুর্যোগ চলাকালে অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ বিতরণ করেছে।

তিনি বলেন, ‘আমি চাই নৌবাহিনীর নতুন কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করুক। আপনাদের সব সময়ই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে।’

শেখ হাসিনা আরো আশা করেন যে নতুন কর্মকর্তারা এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে এবং যথাযথভাবে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সরকার প্রধান বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে এবং সেই বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রযুক্তির জ্ঞানে নিজেদের প্রস্তুত করবে।

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি ও যেকোনো পরিকল্পনা বাস্তবায়ন ডিজিটালি সম্পন্ন হয়। বাংলাদেশ একটি ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘উন্নত বাংলাদেশে’ পরিণত হবে- যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।’ সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com