1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি, বললেন কিংবদন্তি পেলে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা অঙ্গণের মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন। পেলে লিখলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছো। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

অবিশ্বাস্য খেলে বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা মরক্কোকেও তিনি অভিনন্দন জানান। বলেন, ‘আফ্রিকা জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’ সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com