1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রংধনু গ্রুপের পরিচালক মিজান দুই দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বসুন্ধরার মালিকানাধীন একটি জমি এওয়াজ বদল করে জনৈকা দুই নারীকে দেওয়া হয়। পরবর্তীতে বসুন্ধরার পক্ষ থেকে এই দলিল বাতিল চেয়ে দেওয়ানী মামলা দায়ের করা হয়। সেই মর্মে একটি সাইনবোর্ডে বিবাদমান জমিতে বসানো হয়। গত ২৮ এপ্রিল রঙধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আসামিরা সেই সাইনবোর্ড ভাঙচুর ও চুরি করে নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে আসামিরা বসুন্ধরা গ্রুপের কয়েকজনকে কিল-ঘুষি মেরে জখম করে যান।

পরে গত ৩০ এপ্রিল বসুন্ধরা গ্রুপের এক কর্মকর্তা মাহবুব রহমান মিধু বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com