1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রওশন এরশাদ, জিএম কাদের ও মজিবুল হকের গ্রেপ্তার দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের ও মজিবুল হকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তার দাবি, জাতীয় পার্টি ২০১৪ সাল থেকে পরপর তিনটি অবৈধ, ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজমের দোসর ও সহযোগী হিসেবে সঙ্গ দিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা এ দাবি জানান তিনি।

শাহদাত সেলিম বলেন, ‘সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সারাদেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনে যায়নি, সেখানে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্ব নির্বাচনে অংশ নেয়। তার আগের অবৈধ ভোটারবিহীন সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন রওশন এরশাদ।’

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, ‘গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ তোষণ ও সুবিধা গ্রহণের বিষয়ে নানারকমের আবেগি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিজমের সরাসরি সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের বিচার করা ছাড়া কোনো বিকল্প নেই।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সেলিম বলেন, ‘অবিলম্বে বিগত তিনটি গণবিরোধী, ভোটারবিহীন নির্বাচনের প্রধানতম সহযোগী জিএম কাদের, রওশন এরশাদ, মুজিবুল হককে গ্রেপ্তার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এই দোসরাও বাদ যাবে না।’

দেশের ইতিহাসের সামনে উপমা তৈরি করতে হবে যে, ফ্যাসিজমকে সহায়তা করলে জনগণ তার বিচার করে বলে মন্তব্য করেন সেলিম।

মতবিনিময়ে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটো, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসারসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com