1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল আরব আমিরাত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র মাহে রমজান মাস শুরুর তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, দেশটিতে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের ১২ মার্চ।

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন।

সাধারণত রমজানে দেশটিতে অফিসের সময় কমে যায়। হিজরি ক্যালেন্ডারের অন্য সব মাসের মতো এ মাসের শুরুও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে প্রকৃত তারিখ চাঁদ দেখা সাপেক্ষে এবং কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করে। এ ছাড়া জ্যোতির্বিজ্ঞানের গণনা মোটামুটি সঠিকভাবে সম্ভাব্য তারিখের পূর্বাভাস দিতে পারে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রকাশিত খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে। স্কুলগুলো রমজানের ছুটির জন্য বন্ধ থাকবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন।

মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।

আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এ বছরে ঈদ উপলক্ষে ছয়দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। সরকার ইতোমধ্যে রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com