1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাঙামাটিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে শুরু হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের উদ্বোধনী আয়োজন হিসেবে আজ বুধবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে প্রায় শত শত তরুণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে শহীদ আব্দুল আলী মঞ্চ, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সমাপ্ত হয়।

জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলায় কর্মরত সকল দপ্তর প্রধানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাঙামাটি সদরের অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন । উদ্বোধনী কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ প্রায় কয়েক হাজার তরুণ-শিক্ষার্থী ও জনসাধারণ অংশগ্রহণ করেন। তারুণ্যের র‌্যালিকে সাফল্যমন্ডিত করায় জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ , তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে রিজার্ভ বাজারস্থ শহীদ এম আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা (১৬-২৪ জানুয়ারি,২০২৫), এর আয়োজন করা হয়েছে । এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা(T-20 ক্রিকেট) ,বালক ও বালিকাদের নিয়ে আলাদা (ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান সকলকে উপভোগ করার জন্য সানুগ্রহ আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com