1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাঙামাটিতে বিজিবি’র অভিযানে গোলাবারুদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বরকল উপজেলায় বিশেষ অভিযানে তাজা গোলা ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে ৪৫ বিজিবি জোন।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বরকল ৪৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়াসিন হোসেন জানান, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি বজায় রাখতে বিজিবি সবসময় তৎপর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপবান পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১১ রাউন্ড তাজা গুলি ও ১২ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি জানান, বৃহস্পতিবার ওই এলাকায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়।

অভিযানে বিজিবি সদস্যদের পাশাপাশি ৭ আনসার ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন। সুবলং আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. ইয়াসিন হোসেন আরও বলেন, “দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে বিজিবি সীমান্ত সুরক্ষা ও পাহাড়ে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com