1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজধানী‌তে ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়েছেন।

আজ রোববার বেলা একটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনে গ্রিন রোড সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, শিক্ষার্থীরা গণ্ডগোল করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পু‌লিশ মাঠে রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃ‌ষ্টির বিষ‌য়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ত‌বে শোনা যাচ্ছে আইডিয়াল স্কুলের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে গেছে। ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com