1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজনৈতিক দল থেকে প্রশাসনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রশাসনের প্রতি এ নির্দেশনা দেন তিনি।

রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধৈর্য্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন।

গত কয়েক বছরের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হউক শান্তিপূর্ণ।

পুলিশে বদলি ও পোস্টিংয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো পোস্টিং লটারির মাধ্যামেই হবে।

এ সময় গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন,সরকারের ব্যর্থতা জোরেসোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতা তুলে ধরা হয় না।

অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যোক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com