1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়সহ ১২০ মিটার এলাকা নদী গর্ভে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজবাড়ীতে পানি কমার সাথে সাথে তীব্র স্রোত আর ভাঙ্গনের ফলে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনসহ বাধের ১২০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় ওই স্কুলের চার কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় বসবাসকারীরা বাড়ি ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙ্গনের আতঙ্কে রয়েছে ওই এলাকার ৩ শতাধিক পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, চলতি মাসের ১৫ সেপ্টেম্বর ওই স্কুল সংলগ্ন ১০০ মিটার বাধ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। সময় মতো পদক্ষেপ নেওয়া হলে স্কুলেটি রক্ষা করা সম্ভব হতো বলে তাদের অভিযোগ। স্কুলটি বিলীন হওয়ার কারণে ৩০০ শিক্ষার্থীর পড়াশোনা এখন হুমকির মুখে বলে তারা জানান।

এলাকাবাসী জানায়, খুলনা শিপইয়ার্ডের নতুন নির্মিত তীর প্রতিরক্ষা বাধের ১০টি স্থানে গত তিন মাসে ৯ বার ভাঙ্গন দেখা দিয়েছে। বার বার ভাঙ্গনে ফলে বাধের বিভিন্ন স্থান ফাঁকা হয়ে গেছে। ফলে হুমকি ও ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান অংকুর বলেন, নদীর পানি বৃদ্ধি ও পানি কমার সময় নদী ভাঙ্গনের সৃষ্টি হয়। এই ভাঙ্গনে চর সিলিমপুর স্কুলসহ প্রতিরক্ষা বাধের কিছু অংশ ভেঙে গিয়েছে। ভাঙ্গন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ও জিও ব্যাগের টিউব ফেলা হচ্ছে। পদ্মার পানি হ্রাস পেলে আবার স্থায়ী ও টেকসেই বাধ নির্মাণের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com