1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তিতে রাজধানীবাসী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে মাঝরাত থেকে। টানা সকাল পর্যন্ত ঝরেছে মুষলধারে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। যেকোনো সময় আবার শুরু হবে মুষলধারে বৃষ্টি। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকায়। ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী, কর্মজীবী আর শিক্ষার্থীরা। অনেকেই গাড়ির জন্য বৃষ্টিতে ভিজে ছুটছেন, কেউ বা ছাতা হাতে হেটেই গন্তব্যে পা বাড়াচ্ছেন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দু’দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com