1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে দেশের গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৩ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা কখনও কল্পনা করিনি যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে। এই দুই দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। যার ফলে অনেক জিনিসের দাম বেড়ে গেছে। এই যুদ্ধের প্রভাবে দেশে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে।

সিপিডি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো সিপিডির। আশপাশের দেশের তুলনায় আমাদের মূল্যস্ফীতি অনেক কম। আমাদের মূল্যস্ফীতি যখন ৬ এর নিচে ছিল তখনও সিপিডি বলেছে দেশের মূল্যস্ফীতি বেশি। দেশের অর্থনীতি কেবল সিপিডি বুঝে, বিষয়টি এমন নয়। আরও অনেকেই অর্থনীতি বোঝেন। এ সময় তিনি দেশের অর্থনীতিতে সিপিডির অবদান রয়েছে বলেও উল্লেখ করেন।

আরেক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী বাজেটে কেউ লুজার হবে না, সবাই জিতবে। ব্যবসায়ীরাও উইনার হবে, জনগণও জিতবে, সরকারও জিতবে।

অর্থমন্ত্রী বলেন, সভায় পাঁচটি কুইক রেন্টাল প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তারা পাঁচ বছর সময় বাড়ানোর আবেদন করলেও আমরা দুই বছর সময় বাড়িয়েছি। নো বিদ্যুৎ নো পেমেন্ট হিসাবে সময় বাড়ানো হয়েছে। প্রকল্পগুলো অনুমোদন দেওয়ার সময় একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল কেউ বিদ্যুৎ না নিলেও সরকার বিদ্যুৎ কিনবে। আগামী এক বছরের মাথায় অতিরিক্ত তিন হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ পাওয়া যাবে। তখন আস্তে আস্তে কুইক রেন্টালের প্রয়োজনীয়তা কমে আসবে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থাপিত ১১টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৫৭২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ১৩৫ কোটি ৯৯ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক থেকে ৪৩৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com