1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রিজওয়ান-হায়দার ঝড়ে পাকিস্তানের রানের পাহাড়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজের ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল।

সোমবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে স্বাগতিক পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ বলে দলীয় ১ রানে আউট হন বাবর আজম। অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া পাকিস্তান ৪.৫ ওভারে দলীয় ৩৫ রানে হারায় ফখর জামানের উইকেট।

তৃতীয় উইকেট জুটিতে হায়দার আলীকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এই জুটিতে মাত্র ৬৩ বলে ১০৫ রান স্কোর বোর্ডে যোগ করেন তারা।

এরপর মাত্র ২১ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৭৮ রান করে ফেরেন রিজওয়ান। আসিফ আলী ও ইফতেখার আহমেদ ফেরেন ১ ও ৭ রান করে।

ষষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে মাত্র ১১ বলে ৩০ রানের জুটি গড়েন হায়দার আলী। ইনিংস শেষ হওয়ার ৩ বল আগেই আউট হন হায়দার আলী। তার আগে ৩৯ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৮ রান। ১০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ২০০/৬ রানে পৌঁছে দেন মোহাম্মদ নওয়াজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com