1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রূপনগরে ২০ হাজার গাছ রোপণের উদ্যোগ, যুবসমাজকে খেলায় ফেরানোর আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রূপনগর-পল্লবীতে ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের মেজবাহ স্পোর্টস ভ্যালিতে ‘হিউম্যানিটি অফ বাংলাদেশ’-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ-২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রূপনগর থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন।

তিনি বলেন, “আমরা দলীয় ও নির্দলীয়ভাবে সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। এটি একটি ধারাবাহিক উদ্যোগ, যা পর্যায়ক্রমে চলবে।”

এ সময় তিনি আরও বলেন, “বিএনপি ৫ আগস্টের পর থেকে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সারা দেশে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটি অফ বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নাজমুল ইসলাম মিল্টন। অন্য বক্তারাও সামাজিক ও পরিবেশগত সচেতনতায় সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com