1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রোজিনার পদ দখলে নিলেন রিয়াজ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে জয় পান চিত্রনায়িকা রোজিনা। কিন্তু শপথ না নিয়ে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় রোজিনার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তার জায়গায় চিত্রনায়ক রিয়াজকে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক।

তিনি বলেন, শনিবার আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে রোজিনা আপার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সবার সম্মতিক্রমে তার জায়গায় রিয়াজ ভাই কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।

সাইমন সাদিক আরো জানান, ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভাটিতে কমিটির ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে অংশ নেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কমিটির সভায় সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের অংশ নেওয়ায় কোনো আইনি জটিলতা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ মার্চ সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদেশ দেন আদালত। জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত ও পদটির ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com