1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

র‍্যাব-পুলিশকে এগিয়ে থাকতে হবে: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রতিদিন টেকনোলজি আপডেট হয়। এজন্য র‍্যাব-পুলিশকে টেকনোলজি আপডেটের সঙ্গে সঙ্গে এগিয়ে থাকতে হবে।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

সাইবার ওয়ার্ল্ডের স্যোশাল মিডিয়া পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, পুরাতন অপরাধ কমছে কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। সাইবার ওয়ার্ল্ড দেশের জন্য, মানুষের জন্য হুমকি তৈরি করছে। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদের প্রস্তুতি নিতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবো। সাইবার ওয়ার্ল্ডের যে ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।

আইজিপি বলেন, শূন্য অপরাধ কোনো সমাজে পাওয়া খুব কঠিন। ইউরোপের অনেক জেলখানা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, সেখানে কোনো অপরাধী পাওয়া যাচ্ছে না। তবে একটি কমন জেলাখানা রাখা হয়েছে, যাতে করে কেউ পাওয়া গেলে তাদের রাখা যাবে।

ড. বেনজীর আহমেদ আরো বলেন, যখন ভীতিমুক্ত পরিবেশে রাত তিনটার সময় অথবা ভোর পাঁচটার সময় একাকী একজন নারী কিংবা একটি শিশু মহাসড়ক, রাজপথসহ সব পথে হেঁটে যাবেন তখন আমরা একটি ভীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজের কাছাকাছি এসে পৌঁছে যাবো। তবে পুলিশের পক্ষে এটি এককভাবে সম্ভব নয়। এ কাজ রাষ্ট্রকে করতে হবে পার্টনারশিপের মাধ্যমে। পার্টনারশিপ করতে হবে সমাজ ও নাগরিকদের সঙ্গে। একেই বলা হয় পার্টনারশিপ ইন পুলিশিং।

তিনি আরো বলেন, একাধিকবার বাংলাদেশ জঙ্গিদের কবলে পড়েছে। আমরা প্রতিবারই জঙ্গিদের নেটওয়ার্ক সমূলে উৎপাটন করতে পেরেছি। এর একমাত্র কারণ হচ্ছে, জনগণের সঙ্গে আমাদের মেলবন্ধন ছিল। প্রতিবার হামলার সময় দেশের মানুষ যেভাবে পুলিশকে সহযোগিতা করেছে, সেই সহযোগিতা না পেলে আমরা সফল হতে পারতাম না। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা শান্তি ভালোবাসে। জনগণ কখনোই রক্তপাত পছন্দ করে না, এ কারণে জঙ্গিবাদ এ দেশে শেকড়-বাকড় গেড়ে বসতে পারে না।

ড. বেনজীর আহমেদ বলেন, আমাদের পেশাদার, সেবামূলক, জনবান্ধব, নারীবান্ধব ও শিশুবান্ধব সর্বোপরি মানবিক পুলিশিংয়ের মাধ্যমে দেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। পুলিশিং কার্যক্রমে অধিকতর জনসম্পৃক্ততা ও অংশীদারত্বের মাধ্যমে তা অর্জন করা সম্ভব। আজকের এই কমিউনিটি পুলিশিংয়ের সেই ধারণাকে, সেই যোজনাকে আরো সমৃদ্ধি করতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com