1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লক্ষ্মীপুরে ইট ভাটা বন্ধের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : পরিবেশ দূষণ, ফলজ গাছ, বসতঘর নষ্ট,  চর্মরোগে আক্রান্তসহ নানা কারণে লক্ষ্মীপুরে একটি ইটভাটা বন্ধের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে। সোমবার সকালে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় ইটভাটা অফিস ও ভাটা এলাকা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। পরে ভাটা মালিকের আশ্বাসে স্থানীয়রা স্থান ত্যাগ করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের খোদাওয়ান্দপুর গ্রামের পিআরবি ব্রিকসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  দীর্ঘদিন ধরে স্থানীয় পিআরবি ইটভাটার মালিক বাহার পাটোয়ারী জনবসতি এলাকায় ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন। আশেপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও বসতঘরসহ জনবসতিপূর্ণ এলাকা হওয়ার পরও তিনি সড়ক নষ্ট করছেন ট্রলি দিয়ে আর পরিবেশ দূষণ করছেন ভাটা দিয়ে। বারবার স্থানীয়রা নিষেধ করলেও তিনি কোনভাবেই কর্ণপাত করছেন না।

কয়েকজন স্থানীয় নারী বাসিন্দা জানালেন, পুকুরের পানি বিবর্ণ হয়ে যাচ্ছে। পানির ব্যবহারের উপক্রম নেই। বারবার ভাটার মালিককে বললেও তিনি কোন কথা কর্ণপাত করেন না। বাচ্চাদের সব সময় অসুস্থতা লেগেই রয়েছে। এতে করে তাদের শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ভাটা মালিক বাহার পাটোয়ারী জানান, সরকারি নির্দেশনা মেনে তিনি ভাটা পরিচালনা করছেন।  একটি ব্যবসা করতে গেলে কারো কারো ক্ষতি হতে পারে, তবে বিষয়টি তিনি আরো সতর্কতার সাথে দেখবেন বলে দাবি করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com