1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরকসহ চার মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে কামানখোলা এলাকা থেকে সুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ বলছে, সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন হত্যা এবং পুলিশের দায়ের করা বিস্ফোরকসহ চারটি মামলার আসামী।

গ্রেফতার মারুফ হোসেন সুজন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকার নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, বুধবার ভোররাতে কামানখোলা এলাকা থেকে মারুফ হোসেন সুজনকে গণধোলাই দেন কয়েকজন যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, সুজনকে তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসব মামলায় অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com