1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় প্রবাসীর ভাইকে মারধর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় আবদুল মুকিত (৪২) নামে এক যুবককে মারধর করেছে দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর আগে আওয়ামীলী কর্মীদের হুমকিতে মুকিতের ভাই শামিম এলাকা ছাড়া হয়ে দীর্ঘদিন থেকে প্রবাসে জীবনযাপন করছে। স্থানীয়রা বলছে, মুকিত ও তার পরিবার এলডিপি সমর্থন করায় আওয়ামীলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে একাধিকবার। রোববার দুপুরে মুকিত ও তার পরিবার নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন।

আহত আবদুল মুকিত সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হালিম মাস্টার বাড়ির বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।

আহত মুকিত জানায়, আওয়ামীলীগের দুবৃর্ত্তরা তার কাছে তার প্রবাসী ভাইয়ের অবস্থান জানতে চান। তিনি তার ভাইয়ের বিষয়ে কিছুই না বলায় নিষ্ঠুরভাবে তাকে মারধর করে। এসময় তার পরিবারকে হত্যার হুমকিও দেন ওই দুবৃর্ত্তরা। তবে মুখোশ থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

আহতের বড় আব্দুল মোক্তাদির বলেন যে, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের কর্মীরা এখনও তান্ডব চালাচ্ছে। তারা এখন তাদের বিরোধী দলকে দোষারোপ করে প্রতিশোধ নিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে তার ছোট ভাই দেশ ছাড়তে বাধ্য হয় বলেও জানান। এলডিপি সমর্থন করার দায়ে এখন তার পরিবারের বাকি সদস্যদের তারা হামলা করছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মুকিতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com