1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লজ্জাজনক হারে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যে লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে এসেছিল আর্জেন্টিনার মেয়েরা, সেটি পূরণ করতে পারেননি মেসির দেশটি। গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আকাশী-সাদা জার্সিধারী। এই হারে গ্রুপ ‘এফ’তে দলটির অবস্থান তলানিতে। দুই হার ও এক ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১ পয়েন্ট। অন্যদিকে ৩ ম্যাচে সব কয়টি জয়ে নকআউটে পর্ব গেছে সুইডেন।

আজকের ম্যাচে সুইডেনের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প পথ খোলা ছিল না আর্জেন্টিনার মেয়েদের। এমন ম্যাচে প্রতিরোধ করতে পারেনি মেসির দেশের মেয়েরা, উল্টো গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল লা আলবিসেলেস্তেদের।

এ ম্যাচে সুইডেনের হয়ে গোল করেন রেবেকা ব্লুমভিস্ট আর এলিন রুবেনসেন।

ম্যাচের শুরুটাতে অবশ্য কিছুটা দাপট দেখিয়েছে আর্জেন্টিনা মেয়েরা। কিন্তু সফল হতে পারেননি তারা। প্রথমার্ধে গোল শূন্য শেষ করে। দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা পরির্বতন করে সুইডেনের মেয়েরা। আক্রমণ-পাল্ট আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি সুইডেনের মেয়েদের। খেলার ৬৬ মিনিটে ব্লুমভিস্টের গোলে এগিয়ে যায় সুইডেন (১-০)। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর চেষ্টা করে আর্জেন্টাইন মেয়েরা।

দ্বিতীয়ার্ধের ৯০ মিনিটে অর্থ্যাৎ খেলার শেষ দিকে ভুল করে প্রতিপক্ষে সুইডেনকে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টাইন মেয়েরা। স্পট কিক থেকে গোল করে সুইডেনের ব্যবধান দ্বিগুণ করেন এলিন (২-০)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।

অন্যদিকে গ্রুপের অন্য খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে অঘটনের শিকার হয়েছে ইতালি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিশ্ব থেকে বিদায় নিয়েছে ইতালি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com