1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লতার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ কত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। রোববার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। সেই ১৩ বছর বয়স থেকে উপার্জন শুরু। মারাঠি সিনেমায় অভিনয় ও গান করেন। সেই বছরই হারান বাবাকে। তারপর থেকে পরিবারের ভরণ-পোষণের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি বড়। ছোট তিন বোন হলেন উষা, মীনা আর আশা। আর ভাই হৃদয়নাথ।

প্রথমবার উপার্জন করেছিলেন ২৫ টাকা। বর্তমানে তিনি প্রায় ৩৭০ কোটির মালিক। সাথে রয়েছে কিছু শৌখিন গাড়িও। গানের রয়্যালিটি থেকে মাসে ৪০ লক্ষ টাকার কাছাকাছি আয় করতেন সুর-সম্রাজ্ঞী। বছরে পেতেন প্রায় ৬ কোটি টাকা। কিছু রিপোর্ট দাবি করেছে ‘কোকিলকণ্ঠী’র মোট সম্পত্তির পরিমাণ ৩৭০ কোটি। দক্ষিণ মুম্বাইয়ের পশ এলাকায় থাকতেন। পেডার রোডে অবস্থিত প্রভাকুঞ্জ ভবনে থাকতেন লতা মঙ্গেশকর। যদিও কোটিপতি হয়েও তিনি ছিলেন মাটির মানুষ। দিদির মতো, মায়ের মতো কাছে টেনে নিতে পারতেন সবাইকে।

শৌখিন গাড়ি কেনার শখ ছিল লতার। তার বাড়ি ‘প্রভুকুঞ্জে’র গ্যারাজে ছিল একসময় অনেক দামি দামি গাড়ি। বহু সাক্ষাৎকারে গাড়ির প্রতি নিজের ভালবাসাও ব্যক্ত করেছেন বহুবার। ক্যারিয়ারের শুরুতেই কিনেছিলেন একটি শেভরলে। যশ চোপড়া তাকে উপহার দিয়েছিল একটি মার্সেডিজ। তার একটি ক্রিসলার গাড়িও ছিল।

মুঝে ভুলা না পাওগে…..’। গানের মধ্যে দিয়েই চোখের জলে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষবিদায় জানানো হল মুম্বইয়ে। লতা মঙ্গেশকরের ভাইপো আদিনাথ মঙ্গেশকর শেষকৃত্যের আচার পালন করলেন। তিনি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে। মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজন করা হয়েছিল শেষকৃত্যের। রাষ্ট্রীয় সম্মান দিয়ে জানানো হয় শেষ বিদায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com