1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ললিত মোদীর প্রেমে ভাসছেন অভিনেত্রী সুস্মিতা সেন!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউড অন্যতম অভিনেত্রী সুস্মিতা সেন রোহমান শালের সঙ্গে ব্রেকআপের পর প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীকে বিয়ে করেছেন। সামাজিকমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত।

ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের প্রথম চেয়ারম্যান এবং কমিশনার ছিলেন ললিত। তার পোস্ট নিয়েই হইচই শুরু হয়েছে সুস্মিতার ভক্তদের মধ্যে। হবেই না কেন, ওই পোস্টে মালদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি।

বিয়ে প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলব নতুন শুরু, নতুন পরিবার স্বপ্নের দেশে আছি। ’

যদিও প্রথম টুইটে সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের গুঞ্জন জোরদার হয়। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন পোস্ট শেয়ার করে ললিত মোদী। সেখানে তিনি লেখেন ‘আমরা শুধু ডেটিং করছি। ’

বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা। গত ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তবে নিজের মেয়ের মতো করেই তাদের বড় করেছেন এই তারকা।

সুস্মিতাকে ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে।
চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com