1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শত্রুতার জেরে মিনহাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সংবাদ: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় দনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের সামনে পূর্ব শত্রুতার জেরে মিনহাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২. ৮ জানুয়ারি) সন্ধ্যায় আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে দনিয়া কলেজের সামনে ঘটনাটি ঘটে।
রক্তাক্ত অবস্থায় এলাকার ছোট ভাই ও বন্ধুরা মিনহাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯ টার দিকে মিনহাজকে মৃত ঘোষণা করেন।
তানজিল হোসেন নামে নিহতের এলাকার এক ছোট ভাই জানান, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ছিলেন। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। মিনহাজের বাবা রফিকুল ইসলাম মহানগর দক্ষিণের ওলামা দলের সাধারণ সম্পাদক। কদমতলি সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় বসবাস করেন।
তিনি জানান, নুরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভ নামে কয়েক যুবক মিনহাজের সঙ্গে দনিয়া কলেজে পড়াশোনা করতেন। তাদের মধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতি করতেন। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। এ নিয়ে তিনজনের মধ্যে বিবাদ ছিল। ছাত্র আন্দোলনের সাথে মিনহাজ সক্রিয় ছিলেন। গত পরশু তানজিলকে গলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন মাহফুজসহ কয়েকজন। সোমবার দনিয়া কলেজের সামনে মিনহাজকে একা পেয়ে তারাই কুপিয়ে আহত করে। পরে তারা মিলে মিনহাজকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিরআখড়া এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com