1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাবেয়া ইসলাম শম্পার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি প্রশ্ন তুলেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লিখেছেন— “মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?”
পোস্টে রাবেয়া ইসলাম শম্পা বলেন, ফিরনাসের কোনো দায়িত্ব নেওয়ার অজুহাতে তার বাবার হত্যার বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে জানান, “ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার।”
নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততার সমালোচনা করে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর দিনদুপুরে প্রকাশ্যে একজনকে হত্যা করে খুনিরা পালিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো বিচার হয়নি—এমন বাস্তবতায় জনগণ কীভাবে ভোটের ওপর আস্থা রাখবে, সেই প্রশ্নও তোলেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার কাম্য হলেও বর্তমান কর্মকাণ্ডে জনগণের বিশ্বাস ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন শম্পা।
শেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো প্রলোভনেই তিনি ও তার সন্তান ফিরনাস আপস করবেন না। ওসমান হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার হত্যার বিচার আদায়ে তারা এই দেশের মাটিতেই লড়াই চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com