1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতরঃ সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

 

পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ পুত্র, রংপুর-০৩ (সদর) আসনের সংসদ সদস্য, ‘রাহগির আল মাহি সাদ এরশাদ’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সহ রংপুরের সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সাদ এরশাদ বলেন, মুসলিম বিশ্ব সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব হলো- ঈদুল ফিতর। রমজানের দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কারস্বরূপ। তাই শাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষাদান করে। দেশের দুস্থ, দরিদ্র ও সংগতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণির জনগণ ঈদের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেবেন।

সাদ এরশাদ এমপি মুসলিম উম্মাহর বৃহত্তর শান্তি ও সম্প্রীতি কামনা করে বলেন, ঈদুল ফিতর আমাদের সবার জন্য শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। তাই সময় এসেছে সব ভেদাভেদ ভুলে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার।

সাদ এরশাদ এমপি ঈদুল ফিতরের প্রাক্কালে মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও দেশবাসীর মঙ্গল ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com