1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শান্তি সমাবেশ থেকে বিএনপিকে প্রতিহতের ডাক হানিফের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

আজ সোমবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক ‘শান্তি সমাবেশে’ তিনি এ আহ্বান জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো আপনারা প্রস্তুত থাকবেন। এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। উঠতে গেলে তাদেরকে প্রতিহত করতে হবে।’

দেশব্যাপী বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ‘শান্তি সমাবেশ’ ব্যানারে আয়োজিত এ শান্তি সমাবেশে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আজকে এমন সময়ে আমরা সমাবেশ করছি, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে, তখন বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।’

বিএনপিকে পাকিস্তানের আদর্শের অনুসারী দল উল্লেখ করে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে কথা বলার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, তারা মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী নয়। ’৭২-এর সংবিধানবিরোধী কথা বলার ধৃষ্টতা বলেও জানান তিনি।

সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল) বলেন, বিএনপি রাজপথ দখলে রাখার হুমকি দিচ্ছে। কিন্তু যুবলীগ প্রমাণ করেছে রাজপথ বিএনপির নয়, যুবলীগের দখলে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, সেলিম আলতাফ, আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল মুকিত চৌধুরী, জনশক্তি ও কর্মসূচিবিষয়ক সম্পাদক শাহীন মালুম, উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা যোগ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com