1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শারীরিক সম্পর্কে রাজি নন স্ত্রী, অতঃপর যা হলো….

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শারীরিক সম্পর্কে রাজি নন স্ত্রী। এতেই ক্ষিপ্ত হয়ে স্বামী মারধর করেন স্ত্রীকে। পরে স্ত্রীও ক্ষিপ্ত হয়ে স্বামীর সঙ্গে জড়িয়ে পড়েন ধস্তাধস্তিতে।
এসময় মাথায় আঘাত পান স্বামী। পরে স্ত্রী তার ওড়না স্বামীর গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

যশোরের মনিরামপুর উপজেলার পার খাজুরা গ্রামে এ ঘচনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে রহিমাকে তার বাবার বাড়ি কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এদিকে, শনিবার অভিযুক্ত রহিমা বেগমকে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আটক করে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

যশোর পিবিআই’র পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আকবর আলী সানা পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। গত ১৪ ফেব্রুয়ারি আকবর আলী সানা বাগেরহাট থেকে ভাংগাড়ী ব্যবসা শেষে নিজ বাড়িতে আসেন। এমনিতেই তাদের মধ্যে পারিবারিক বিষয়া নিয়ে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।

২১ ফেব্রুয়ারি রাত অনুমান ১০টার দিকে খাওয়া শেষ করে সানা তার স্ত্রী অভিযুক্ত রহিমা বেগমসহ সন্তানদের নিয়ে ঘুমাতে যান। ওই দিনই রাতে সানা অভিযুক্ত রহিমা বেগমের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান। কিন্তু রাজি না হওয়ায় সানা তাকে মারধর করে।

এতে রহিমা ক্ষিপ্ত হয়ে সানার সঙ্গে ধস্তাধস্তি করে এবং তার মুখে আঘাত করে। ধস্তাধস্তির সময় সানা খাটের সঙ্গে মাথায় আঘাত পান। একপর্যায়ে রহিমা তার ওড়না দিয়ে সানার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পিবিআই পুলিশ সুপার আরো জানান, শনিবার রহিমা বেগমকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাছাড়া অব্যাহত রয়েছে মামলার তদন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com