1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শাস্তির মুখে অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টোকিও অলিম্পিকে স্পেনকে ১-২ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে ব্রাজিল। দেশে ফিরে যখন আনন্দে মাতোয়ারা ফুটবল পাগল দেশটি তখনই জাপান থেকে ভেসে এলো দুঃসংবাদ।

গেমসে পদক প্রদান অনুষ্ঠানে অফিসিয়াল অলিম্পিক পোশাক পরতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটি দলকে শাস্তি প্রদানের ইঙ্গিত দিয়েছে।

জানা গেছে, যে ইউনিফর্ম পরে চ্যাম্পিয়ন ব্রাজিল দলকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়েছিল তার মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। কিন্তু রিচার্লিসনরা নাইকির জার্সিতে মঞ্চে উঠেন। পিক স্পোর্টসের জ্যাকেট কোমরে বাঁধা ছিল তাদের।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রিচার্লিসনদের তীব্র নিন্দা করে শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে।

বিবৃতিতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, স্পেনকে ফাইনালে হারিয়ে স্বর্ণ জয়ের পর খেলোয়াড় ও একইসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মোটেই শোভনীয় ছিল না।

ব্রাজিল অলিম্পিক কমিটি জানিয়েছে, ফুটবলারদের এমন অবিবেচকের মতো ঘটনায় পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা। এমনকি ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com